রণবীর কাপুর-সালমান ও আল্লু অর্জুন নন, ভারতের সবচেয়ে সফল কে এই স্টার কিড

বিনোদন ডেস্ক
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:১৭

রণবীর কাপুর, সালমান খান কিংবা আল্লু অর্জুন নন—ভারতের অন্যতম সফল ‘স্টার কিড’ হিসেবে বিবেচনা করা হয় কিংবদন্তি অভিনেতা ও নির্মাতা রাজ কাপুরকে। মাত্র ২৭ বছর বয়সেই তার নির্মিত ‘আওয়ারা’ এমন সাফল্য পেয়েছিল, যা বর্তমান মূল্যে প্রায় ২ হাজার কোটি রুপির সমান বলে উল্লেখ করা হয়।

রাজ কাপুরের বাবা পৃথ্বীরাজ কাপুর ছিলেন হিন্দুস্তানি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা।

শিশুশিল্পী হিসেবে রাজ কাপুর ১৯৩৫ সালে ‘ইনকিলাব’ ছবিতে প্রথম অভিনয় করেন। এরপর প্রধান অভিনেতা হিসেবে তার অভিষেক হয় ১৯৪৬ সালে। ১৯৪৭ সালে ‘নীল কমল’ দিয়ে তিনি পরিচিতি পান। ১৯৪৯ সালে ‘আন্দাজ’ ও ‘বরসাত’ ছবির মাধ্যমে তিনি বড় তারকা হিসেবে প্রতিষ্ঠিত হন। ‘বরসাত’ সে সময়ের সর্বোচ্চ আয়কারী ভারতীয় ছবির রেকর্ড গড়ে।

১৯৫১ সালে অভিনয়ের পাশাপাশি ‘আওয়ারা’ পরিচালনা করেন রাজ কাপুর। ছবিটি ভারত ও সোভিয়েত ইউনিয়নে ব্যাপক জনপ্রিয়তা পায় এবং বিশ্বব্যাপী ১৫ কোটি রুপির বেশি আয় করে।

মূল্যস্ফীতি বিবেচনায় এই আয় বর্তমান সময়ে প্রায় ২ হাজার কোটি রুপির সমান বলে হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শুধু বাণিজ্যিক সাফল্য নয়, আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত হন রাজ কাপুর। ‘আওয়ারা’ কান চলচ্চিত্র উৎসবে সর্বোচ্চ পুরস্কারের জন্য প্রতিযোগিতা করে।

অভিনেতা হিসেবে ৬৩টি ছবিতে কাজ করেছেন রাজ কাপুর। তার নিমির্ত ১০টি ছবির মধ্যে ৮টিই বক্স অফিসে সফল।

/এনআই/
সম্পর্কিত
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
সালমানের মা হয়ে আক্ষেপ নেই সোনালি কুলকার্নির
বিনোদন বিভাগের সর্বশেষ
নোরার নামে মানহানির মামলা বিমান সংস্থার
নোরার নামে মানহানির মামলা বিমান সংস্থার
অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ইস্যুতে দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া
অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ইস্যুতে দুভাগে বিভক্ত সোশ্যাল মিডিয়া
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমণি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
বাঁধনের পাশে দাঁড়ালেন পরীমণি-মম-সাফা-মৌসুমী, রাজনীতির নামে শিল্পীদের হেনস্তায় ক্ষোভ
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
বাঁধনকে হেনস্তার ঘটনায় ক্ষুব্ধ মম, জানালেন, ‘এই অবস্থা চলতে থাকলে গৃহযুদ্ধ আসন্ন’
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?
মেস্ট্রেতে অভিনেত্রী বাঁধনের সঙ্গে কী ঘটেছিল?